বিপর্যয়ে বিধ্বস্ত যোশীমঠের সমস্ত স্কুল খুলে দেওয়া হলো, ফের পঠনপাঠন শুরু হয়েছে
কলকাতা ট্রিবিউন ডেস্ক: উত্তরাখণ্ডের বিপর্যয় বিধ্বস্ত যোশীমঠের সমস্ত স্কুল ১ ফেব্রুয়ারি থেকে খুলে দেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত লোকদের জন্য এবং ত্রাণ ও উদ্ধার অভিযানে নিয়োজিত NDRF এবং SDRF কর্মীদের থাকার জন্য কিছু স্কুলে অস্থায়ী ত্রাণ শিবির স্থাপন করেছিল প্রশাসন। এখন এই স্কুলগুলি খালি করা হয়েছে এবং তাদের অন্যত্র স্থানান্তর করা হয়েছে।
চামোলির মুখ্য জেলা শিক্ষা আধিকারিক কুলদীপ গাইরোলা জানিয়েছেন, দুটি অনিরাপদ স্কুলের পড়ুয়াদের অন্যত্র পড়ানো হবে। বোর্ড পরীক্ষায় অংশ নেওয়া ২৪ জন শিক্ষার্থী পরীক্ষার কেন্দ্রটি যোশীমঠের বাইরে স্থানান্তর করার অনুরোধ করেছেন। তাদের অনুরোধ গৃহীত হয়েছে। এখন তারা যেখানে খুশি সেখানে পরীক্ষা দিতে পারবে।
উল্লেখ্য, যোশীমঠে ২৮ টি সরকারি ও বেসরকারি স্কুল রয়েছে।

