Monday, September 28, 2026
দেশ

ডাইনি সন্দেহে আদিবাসী মহিলাকে খুন, ধৃত ৮

কলকাতা ট্রিবিউন ডেস্ক: একবিংশ শতাব্দীতে যখন মানুষ চাঁদে, মঙ্গলে পাড়ি দিচ্ছে ঠিক সেইসময় আদিবাসী মহিলাকে ডাইনি অপবাদে খুনের অভিযোগ। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে ত্রিপুরার (Tripura) খোয়াই জেলার চম্পাহোয়ার পুলিশ স্টেশনের লেঙ্গটিবাড়ি গ্রামে।

ডাইনি সন্দেহে ৪৫ বছরের এক আদিবাসী মহিলাকে অপহরণের পর খুনের অভিযোগ। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে ৮ জনকে।


পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার রাতে লেঙ্গটিবাড়ি গ্রামের ৪৫ বছর বয়সী কৌশল্যা ঘাটওয়ালকে ডাইনি সন্দেহে অপহরণ করে নিয়ে যায় অভিযুক্তরা। তাঁকে কুপিয়ে খুন করে মৃতদেহ একটি সেফটি ট্যাঙ্কের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়। শুক্রবার মৃতদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় ৮ জনকে গ্রেফতার করা হয়েছে।