Tuesday, September 22, 2026
দেশ

অন্ধ্রপ্রদেশের প্রাক্তন কংগ্রেসী মুখ্যমন্ত্রী কিরণ কুমার রেড্ডি যোগ দিলেন বিজেপিতে

কলকাতা ট্রিবিউন ডেস্ক: অন্ধপ্রদেশে শক্তি বাড়লো গেরুয়া শিবিরের। বিজেপিতে যোগ দিলেন অন্ধপ্রদেশের প্রাক্তন কংগ্রেসী মুখ্যমন্ত্রী কিরণ কুমার রেড্ডি। উল্লেখ্য, তেলেঙ্গানা গঠনের আগে অন্ধ্রপ্রদেশের শেষ মুখ্যমন্ত্রী ছিলেন কিরণ রেড্ডি।

শুক্রবার নয়াদিল্লিতে বিজেপির সদর দফতরে কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী সহ দলের শীর্ষস্তরের নেতাদের উপস্থিতিতে বিজেপিতে যোগ দেন কিরণ রেড্ডি।


২০১০ থেকে ২০১৪ পর্যন্ত অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী পদে ছিলেন কিরণ রেড্ডি। এবার অন্ধ্রের ১৬তম মুখ্যমন্ত্রী কিরণ রেড্ডি যোগ দিলেন বিজেপিতে।