মেলেনি মজুরির টাকা, এক মাসে হাজার কিমি হেঁটে বাড়ি ফিরলেন ৩ পরিযায়ী শ্রমিক
কলকাতা ট্রিবিউন ডেস্ক: করোনাকালীন লকডাউনের সময় হেঁটে বাড়ি ফিরতে গিয়ে বহু পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়েছিল। এবার ঠিক তেমনই চিত্র সামনে এল। বেঙ্গালুরুতে কাজ করতে গিয়েছিলেন ওডিশার কোরাপুতের ৩ পরিযায়ী শ্রমিক। কাজ করার পরেও মেলেনি মজুরির টাকা। এদিকে, তাঁদের কাছে থাকা সঞ্চয়ও শেষ হয়ে যায়। এই পরিস্থিতিতে হেঁটেই বাড়ি ফেরার সিদ্ধান্ত নেন তাঁরা।
কর্ণাটকের বেঙ্গালুরুতে থেকে হেঁটেই ওডিশার কোরাপুতে বাড়ি ফিরলেন তিন পরিযায়ী শ্রমিক। এক মাস ধরে এক হাজার কিলোমিটার পথ পুরো হেঁটে বাড়ি ফিরলেন তাঁরা। পথ হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে পড়লে আশ্রয় নিয়েছেন গাছতলা, তো কখনও রাস্তার ধারে।
VIDEO | After being denied their share of pay and exhausting their savings in Bengaluru, three migrant workers, holding just a pair of water bottles, returned to Koraput (Odisha) on Sunday after walking for almost a month covering 1000 kms, with no food and money left. pic.twitter.com/A63ADgt6zu
— Press Trust of India (@PTI_News) April 4, 2023
এই এক মাস রাস্তায় লোকেদের থেকে চেয়ে যেটুকু যা খাবার জোটাতে পেরেছেন, সেটাই ভাগ করে খেয়েছেন ৩ জন। মার্চের শুরুর দিকে বেঙ্গালুরু থেকে রওনা দিয়ে ওডিশায় গ্রামে ফিরেছেন এপ্রিলের ২ তারিখে।

