Monday, May 25, 2026
কলকাতা

ইদে ২ দিন ছুটি, অথচ রামনবমীতে ছুটি নেই, এর থেকেই বোঝা যায় মমতা কতবড় হিন্দু প্রেমী: দিলীপ ঘোষ

কলকাতা ট্রিবিউন ডেস্ক: আজ, বৃহস্পতিবার রামনবমী। গোটা দেশজুড়ে পালিত হচ্ছে রামনবমী। আর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার এবং বৃহস্পতিবার কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে ধর্নায় বসেছেন। এ প্রসঙ্গে মমতাকে কটাক্ষ করলেন দিলীপ ঘোষ।

বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেন, ‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইদে দু’দিন ছুটি দেন। অথচ রামনবমীতে ছুটি দেননি, উল্টে ধর্নায় বসে আছেন। এর থেকেই বোঝা যায় উনি কতবড় হিন্দু ভক্ত? এদিকে আমাদের গঙ্গা আরতি করতে না-দিয়ে তিনি করেন। মুখ্যমন্ত্রী কত হিন্দু প্রেমী বোঝা যাচ্ছে। হিন্দুত্বের প্রতি তাঁর ভালোবাসা সবটাই মিথ্যে’

দিলীপ ঘোষ আরও বলেন, ‘রাম এখানে আছেন, রাম থাকবেন। আমরা রামভক্ত। ভগবান রামচন্দ্র আদর্শ রাজা ছিলেন। তাঁকেই আদর্শ করেছি। রামরাজ্য প্রতিষ্ঠার জন্য আমরা লড়াই করছি। রামচন্দ্র ক্ষত্রিয় রাজা ছিলেন, সুপ্রশাসক ছিলেন। রামরাজ্যের কথা গান্ধীজিও বলেছেন, সেটাকে বাস্তবে পরিণত করতে আমরা রাজনীতি করছি।’

Somoresh Sarkar

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।