Friday, March 13, 2026
আন্তর্জাতিক

চিনের সরকারি টেলিভিশনে মহানবীকে অবমাননা

বেইজিং: সম্প্রতি ফ্রান্সের এক স্কুল শিক্ষক মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর ব্যঙ্গচিত্র দেখানোর তাঁকে গলা কেটে খুন করেছে কট্টরপন্থী এক মুসলিম। সেই ঘটনার পর ইসলামী সন্ত্রাসবাদের বিরুদ্ধে উত্তাল গোটা বিশ্ব। এর মধ্যেই এবার চিনের সরকারি টেলিভিশনেই প্রকাশিত হল হাতে আঁকা মহানবী হযরত মুহম্মদ (সা.)-এর বিতর্কিত ছবি।

চিন সরকারের নিয়ন্ত্রণাধীন চিনা সেন্ট্রাল টেলিশিন নেটওয়ার্ক (সিসিটিভি) সম্প্রচার করল মহানবী হযরত মুহম্মদ (সা.)-এর বিতর্কিত ব্যঙ্গচিত্র। ভিডিওতে প্রকাশিত চিত্রটি ইতিমধ্যেই সামাজিক গণমাধ্যমে বিতর্কের ঝড় তুলেছে।

উইঘুরদের অধিকার নিয়ে কর্মরত আর্সালান হিদায়াত টুইটে লিখেছেন, তাং রাজবংশের আমলের আরব রাজদূতের চিন পরিভ্রজনের দৃশ্য একটি হাতে আকা ছবি তুলে ধরে সিসিটিভি। ছবিতে আরবের রাজদূত চিনা সম্রাটকে মহানবী (সা.)-এর হাতে আঁকা ছবি উপহার দিচ্ছেন সেখানে দেখানো হয়।

যার মাধ্যমে চিন সরকারিভাবেই মুসলিম দুনিয়াকে আঘাত করেছে। অবমাননা করেছে ইসলাম ধর্মের। এই ঘটনার পরও সিসিটিভি কর্তৃপক্ষ বা চিন সরকারের বিন্দুমাত্র অনুশোচনা নেই। কেউই দুঃখপ্রকাশও করেননি।

প্রসঙ্গত, চিনে উইঘুর সম্প্রদায়ের মুসলিমদের ওপর প্রেসিডেন্ট শি জিনপিং সরকার অত্যাচার চালাচ্ছে। যদিও তা নিয়ে মুসলিম দুনিয়া নিরব। উইঘুরদের ইসলাম ধর্মচর্চাকে নিষিদ্ধ করে দিয়েছে চিন। মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে প্রতিনিয়ত। চলছে অকথ্য অত্যাচার। নারীদের জোর করে করা হচ্ছে গর্ভপাত।