‘সত্যিটা বেরিয়ে আসবে, ২০০২ থেকে মোদীর পিছনে পড়ে রয়েছে বিবিসি’, তথ্যচিত্র ইস্যুতে অমিত শাহ
কলকাতা ট্রিবিউন ডেস্ক: গুজরাট দাঙ্গায় নরেন্দ্র মোদীর ভূমিকা নিয়ে ডকুমেন্টারি তৈরি করেছে বিবিসি। যা নিয়ে তুমুল বিতর্ক সৃষ্টি হয়েছে। কেন্দ্রীয় সরকার টুইটার, ইউটিউবকে নির্দেশ দিয়েছিল কেন্দ্র। সুপ্রিম কোর্টেও আবেদন জানানো হয়েছিল তথ্যচিত্রটি ভারতে নিষিদ্ধ করার। যদিও সেই আর্জি খারিজ হয়ে গেছে। এবার এই ইস্যুতে মন্তব্য করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
সংবাদসংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারকে অমিত শাহ বলেন, ‘হাজার ষড়যন্ত্রের মধ্যেও সত্যিটা বেরিয়ে আসবে। ২০০২ সালের সময় থেকেই তাঁরা মোদীর পিছনে পড়ে রয়েছে। মোদীজি আরও শক্তিশালী আর আরও জনপ্রিয় হয়ে উঠেছেন।’
উল্লেখ্য, মঙ্গলবার সকালে মুম্বাই ও দিল্লিতে বিবিসির দফতরে আয়কর হানা দিয়েছে। বিবিসির দফতরে আয়কর হানা দেওয়ার ঘটনায় বিতর্ক আরও তীব্র হয়েছে।

