১ ফেব্রুয়ারি দ্বিতীয় মোদী সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট পেশ করবেন নির্মলা সীতারমণ
কলকাতা ট্রিবিউন ডেস্ক: নতুন বছরে সকলে অধীর আগ্রহে অপেক্ষা করছেন কেন্দ্রীয় বাজেটের দিকে। ১ ফেব্রুয়ারি ২০২৩ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন চলতি বছরের কেন্দ্রীয় বাজেট সংসদে পেশ করবেন। সংসদে বাজেট অধিবেশন শুরু হবে ৩১শে জানুয়ারি। শেষ হবে ৬ এপ্রিল।
প্রথা অনুযায়ী রাষ্ট্রপতির ভাষণ দিয়ে শুরু হবে বাজেট অধিবেশন। ওইদিনই অর্থনৈতিক সমীক্ষা পেশ হবে। ১ ফেব্রুয়ারি বাজেট পেশ করবেন। অধিবেশনের প্রথম পর্ব চলবে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত। দ্বিতীয় পর্ব শুরু হবে ৬ মার্চ। শেষ হবে ৬ এপ্রিল। দ্বিতীয় মোদী সরকারের এটাই শেষ পূর্ণাঙ্গ বাজেট। ২০২৪ সালে লোকসভা ভোট অনুষ্ঠিত হবে।

