Saturday, May 30, 2026
আন্তর্জাতিক

২৪৮ ঘন্টা পরে তুরস্কের ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ১৭ বছর বয়সী বালিকা

কলকাতা ট্রিবিউন ডেস্ক: ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্ক এবং সিরিয়া। তুরস্কের ধ্বংসস্তূপ থেকে ২৪৮ ঘন্টা পরে উদ্ধারকর্মীরা ১৭ বছর বয়সী এক বালিকাকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছে।

জানা গেছে, কাহরামানমারাস প্রদেশে ওই বালিকাকে উদ্ধার করা হয়। ওই বালিকার জীবিত থাকার খবরে সেখানে এক হৃদয়বিদারক দৃশ্যের সৃষ্টি হয়েছে। অনেকে আনন্দে কেঁদে ফেলেন।

এতে নিখোঁজ স্বজনদের মনে নতুন করে আশার আলো দেখা দিয়েছে। তারা মনে করছেন, এখনও ধ্বংসাবশেষের নিচে বেঁচে আছেন তাদের স্বজনরা। দ্রুত উদ্ধার অভিযান চালালে তাদেরকে জীবিত বের করা সম্ভব হবে।

৬ই ফেব্রুয়ারি তুরস্ক ও সিরিয়াতে ভয়াবহ ভূমিকম্পে এখন পর্যন্ত নিহতের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৪২ হাজার।