Taliban Govt: ফের পাল্টি খেল তালিবান, মহিলা কর্মীদের বাড়িতে থাকার নির্দেশ তালিবান সরকার
কলকাতা ট্রিবিউন ডেস্ক: তালিবানরা যা বলে তা করে না। মূলত নারী স্বাধীনতা যে কোনওভাবেই তাদের কাম্য নয় প্রতি পদক্ষেপে সেই প্রমাণই দিচ্ছে তালিবান সরকার (Taliban Govt)। রাজধানীর মেয়রের বক্তব্য অনুযায়ী, কাবুলের মহিলা কর্মীদের বাড়িতে থাকার আদেশ দিয়েছে তালিবান সরকার। শুধুমাত্র যে সমস্ত পোস্টগুলি থেকে মেয়েদের প্রতিস্থাপিত করা সম্ভব নয় সেই সমস্ত ক্ষেত্রেই তাদের কর্মস্থানে যোগ দেওয়ার অনুমতি রয়েছে।
হামদুল্লাহ নোমানি এদিন বলেন, পাবলিক টয়লেটের মহিলা অ্যাটেনডেন্স এবং ডিজাইনিং ও ইঞ্জিনিয়ারিংয়ের দক্ষ মহিলা কর্মীদের কাজে আসার অনুমতি দিচ্ছে তালিবান সরকার।
নোমানির এই বক্তব্যের দ্বারা খুব পরিষ্কারভাবেই বোঝা যাচ্ছে যে তালিবানরা তাদের পূর্বের ঘোষণা থেকে সরে এসে সেই ১৯৯০- ১৯৯৬ প্রথম তালিবান-রাজের মতোই মেয়েদের গৃহবন্দী করে রাখতে চাইছে। মেয়েদের সামাজিক জীবন থেকে দূরে সরিয়ে রাখতে চাইছে।
পূর্বের এক ঘোষণায় দেখা গেছে, তালিবান সরকার স্কুল খোলার অনুমতি দিলেও মহিলা কর্মী অথবা ছাত্রীদের স্কুলে আসার কোনও অনুমতি দেয়নি। স্কুলের পর এবার কর্মক্ষেত্রে মেয়েদের আসার অধিকার কেড়ে নিল তালিবান সরকার। যদিও রাজধানীর মেয়র বলেছেন মহিলা কর্মীদের নিয়ে এখনো ‘ফাইনাল ডিসিশন’ তারা নেয়নি। কিন্তু তালিবান শাসনে নারী স্বাধীনতা ও নারী অধিকার যে তলানিতে পৌঁছেছে তা আর বলার অপেক্ষা রাখে না।
Taliban Govt to female Kabul city workers: Stay home
Also Read:


