‘সিপিএমকে সাফ করেছি, এবার পিসি-ভাইপোকে গ্যারেজ করে দেব’, হুঙ্কার শুভেন্দুর
কলকাতা ট্রিবিউন ডেস্ক: মঙ্গলবার নন্দীগ্রামে ‘শহিদ দিবস’ পালন করতে গিয়ে বিরোধী দলনেতা মমতা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গ্যারেজ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। শুভেন্দু অবশ্য সরাসরি মমতা বা অভিষেকের নাম নেননি। ‘পিসি-ভাইপো’ বলে সম্বোধন করেন।
শুভেন্দু অধিকারী বলেন, ‘‘পশ্চিমবঙ্গের এই গণতন্ত্র ধ্বংস! এমনিতেও ঘরে ঢুকিয়ে দিয়েছি। বাকি যা আছে, সাফ করব। আমি এই শহিদ বেদিকে সামনে রেখে বলে গেলাম। সিপিএমকে সাফ করেছি। এবার পিসি-ভাইপোকেও একেবারে গ্যারেজ করব। আগামী বছর দেখা হবে। তখন ভাইপো বাইরে থাকবে না। ভিতরে থাকবে। আর যাঁরা যা যা করছেন, চন্দ্রগুপ্তের ডায়েরিতে লেখা থাকল।’’
উল্লেখ্য, ২০০৭ সালের ১৪ মার্চ নন্দীগ্রামে গুলি চলেছিল। এরপর থেকে প্রতি বছর ১৪ মার্চ ‘শহিদ দিবস’ পালন করে আসছেন শুভেন্দু।

