Thursday, March 12, 2026
দেশ

অরুণাচল ভারতেরই ‘অবিচ্ছেদ্য অঙ্গ’, চিনের দাবি উড়িয়ে মার্কিন সেনেটে প্রস্তাব পাশ; মোদীর পাশে বাইডেন

কলকাতা ট্রিবিউন ডেস্ক: আগ্রাসী চিন বরাবরই অরুণাচল প্রদেশকে তাদের অংশ বলে দাবি করে থাকে। কিন্তু চিনের সেই দাবি উড়িয়ে আমেরিকা সাফ জানালো, অরুণাচল প্রদেশ ভারতেরই ‘অবিচ্ছেদ্য অঙ্গ’।

জানা গেছে, অরুণাচল প্রদেশ ভারতেরই ‘অবিচ্ছেদ্য অঙ্গ’– এই মর্মে প্রস্তাবও পাশ হল আমেরিকান সংসদের উচ্চকক্ষ সেনেটে। পাশাপাশি, আমেরিকার তরফে বলা হয়েছে, আন্তর্জাতিক ভাবে স্বীকৃত এই সীমান্তরেখাকে মেনে নেওয়া উচিত চিনের।

সেনেটের ওই প্রস্তাবে বলা হয়েছে, ভারত-চিন প্রকৃত নিয়ন্ত্রণরেখায় একতরফা ভাবে স্থিতাবস্থা নষ্ট করছে চিন। লাদাখ সীমান্তে চিনের সামরিক আগ্রাসনকেও নিন্দা জানানো হয়।

উল্লেখ্য, চিনের যে শুধু ভারতের সঙ্গে সীমান্ত নিয়ে বিবাদ রয়েথে এমনটা নয়, রাশিয়া, জাপান-সহ আরও ২০টি দেশের বিভিন্ন অংশকে নিজেদের বলে দাবি করে চিন। কোথাও সমুদ্র, কোথাও নদী, কোথাও ভূখণ্ড।

১৯৫০ সালে দখল করে নেয় তিব্বত। এছাড়া ব্রুনেই, মালয়েশিয়া, সিঙ্গাপুর, নেপাল, ভুটান, রাশিয়া, ইন্দোনেশিয়া, ফিলিপিন্স, কম্বোডিয়া, থাইল্যান্ড, লাওস, ভিয়েতনাম, তাইওয়ান, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, মঙ্গোলিয়া, তাজিকিস্তান, কাজাখস্তান, কিরঘিজস্তানের সঙ্গে সীমান্ত সংঘাত রয়েছে চিনের।