Sunday, May 31, 2026
দেশ

বিবাহিত ছিলেন নিকি-সাহিল, তা সত্ত্বেও সাহিলকে ফের বিয়ে করার জন্য চাপ পরিবারের

কলকাতা ট্রিবিউন ডেস্ক: ২৩ বছর বয়সী নিকি যাদব, যাকে তার প্রেমিক চার্জিং ক্যাবল দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে এবং একটি ফ্রিজে মৃতদেহ রেখে দিয়েছিল। পুলিশ জানিয়েছে, ২০২০ সালে অভিযুক্তের সাথে বিয়ে হয়েছিল নিকির। তাদের বিয়ের অনুষ্ঠানের একটি ছবিও সামনে এসেছে। পুলিশের দাবি, তাদের এই বিয়ের কথা সাহিলের পরিবার জানত। তা সত্ত্বেও সাহিলকে অন্য মহিলার সঙ্গে বিয়ে করার জন্য চাপ দিয়েছিল পরিবারের সদস্যরা।

দ্বিতীয় বিয়ে নিয়ে নিকির সঙ্গে সাহিলের ঝগড়া হয়। অন্য মহিলাকে বিয়ের দিন নিকিকে খুন করেন সাহিল।

তদন্তকারী অফিসাররা আরও জানিয়েছেন, ২০২০ সালের অক্টোবর মাসে নয়ডার আর্য সমাজ মন্দিরে বিয়ে করেছিলেন নিকি যাদব এবং সাহিল গেহলট। মন্দিরের পুরোহিতও রেকর্ড চেক করার পরে নিশ্চিত করেছেন যে দম্পতি সত্যিই সেখানে বিয়ে করেছিলেন।

পাশাপাশি, সাহিলের পরিবারের সদস্যরা নিকিকে খুনে সাহিলকে সাহায্য করেছে বলেও দাবি করেছে পুলিশ। এই আবহে দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ গতকাল সাহিলের বাবা বীরেন্দ্র সিং, ভাই অনীশ এবং নবীন এবং বন্ধু লোকেশ এবং অমরকে গ্রেফতার করেছে।