ক্যাশলেস লেনদেনে বিশ্বে প্রথম ভারত: বিদেশমন্ত্রী জয়শঙ্কর
কলকাতা ট্রিবিউন ডেস্ক: মুদির দোকান থেকে শুরু করে বড় বড় শপিং মল সবখানেই লেনদেন মিটিয়ে নেওয়া যাচ্ছে UPI দিয়ে। ভারতে ২০১৬ সাল থেকে চালু হয় UPI. গত কয়েক বছরে ব্যাপক জনপ্রিয় হয়েছে ইউপিআই।
UPI সিস্টেম চালু করেছে ভুটান, সংযুক্ত আরব আমিরশাহী, শ্রীলঙ্কার মতো বহু দেশই। কানাডা-সহ মোট 12টি দেশে চালু রয়েছে এই UPI কাঠামো। আমেরিকা এবং চিন তাদের দেশে ইউপিআই চালু করার কথা ভাবছে।
এবার ইউপিআই নিয়ে বড়সড় তথ্য সামনে আনলেন বিদেশমন্ত্রী জয়শঙ্কর। অস্ট্রেলিয়ায় এক আলোচনা সভায় কেন্দ্রীয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর দাবি করেছেন, নগদহীন লেনদেনের ক্ষেত্রে সমগ্ৰ বিশ্বের মধ্যে শীর্ষ স্থান দখলের দিকে ক্রমশ এগিয়ে চলেছে ভারত।
তিনি জানান, ‘‘আপনি যদি আমাদের নগদবিহীন লেনদেনগুলির নির্দিষ্ট UPI আইডি দেখেন, সেক্ষেত্রে আমি মনে করি আমরা বিশ্বের সবচেয়ে বেশি সংখ্যক নগদহীন লেনদেনের ক্ষেত্রে রেকর্ড করতে চলেছি।”
বিদেশমন্ত্রী বলেন, আমরা মানুষজনকে লগদহীন লেনদেনে উৎসাহ দিচ্ছি।

