Sunday, May 31, 2026
আন্তর্জাতিক

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ‘গুম’ হয়ে যাওয়া রবীন্দ্রনাথের খোঁজ মিললো আবর্জনায়

কলকাতা ট্রিবিউন ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে নির্মিত বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিবাদী ভাস্কর্যটি ‘গুম’ হয়ে গিয়েছিল। বৃহস্পতিবার সকাল থেকে ভাস্কর্যটি আর দেখা যায়নি। সেই গুম হয়ে যাওয়া রবীন্দ্রনাথের ভাস্কর্যের মাথাটা আবর্জনার মধ্যে পাওয়া গিয়েছে।

বইমেলায় অনেক লেখকের বই প্রকাশ করতে দেওয়া হয়নি। লেখকদের ‘মুক্তকণ্ঠ রোধ’ করার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের পড়ুয়ারা সাড়ে ১৯ ফুট উঁচু রবীন্দ্রনাথ ঠাকুরের ভাস্কর্য তৈরি করে ক্যাম্পাসে বসিয়েছিল। রবি ঠাকুরের মুখে কালো রঙের টেপ সেঁটে দেওয়া হয়েছিল। পাশাপাশি রবি ঠাকুরের হাতে থাকা ‘গীতাঞ্জলি’টির মধ্যে দিয়ে পেরেক চলে গিয়েছিল। যেটি ছিল রক্তাক্ত।

বৃহস্পতিবার ভোরে ভাস্কর্যটি সরিয়ে ফেলা হয়। যেখানে ভাস্কর্যটি ছিল সেখানে ‘গুম হয়ে গেছেন রবীন্দ্রনাথ’ এমন লেখা সংবলিত ব্যানার টানানো হয়। এরপর আবর্জনার মধ্যে পাওয়া গেল ভাস্কর্যটির মাথা।