Monday, June 8, 2026
দেশ

নতুন সংসদ ভবনের নির্মাণ শ্রমিকদের সম্মানিত করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

কলকাতা ট্রিবিউন ডেস্ক: রবিবার নতুন সংসদ ভবনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অনুষ্ঠানে নতুন সংসদ ভবনের নির্মাণ শ্রমিকদের সম্মান জানালেন প্রধানমন্ত্রী মোদী।

নতুন সংসদ ভবনের উদ্বোধনের আগে, প্রধানমন্ত্রী মোদী নির্মাণ শ্রমিকদের ঐতিহ্যবাহী শাল দিয়ে সংবর্ধনা প্রদান করেন এবং তাঁদের হাতে স্মারক পত্র তুলে দেন।

বৈদিক আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে ঐতিহ্যবাহী পুজো ও যজ্ঞের মধ্য দিয়ে নতুন সংসদ ভবনের উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়। পুজোর সময় প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে লোকসভার স্পিকার ওম বিড়লাও উপস্থিত ছিলেন।

এর আগে প্রধানমন্ত্রী মোদী সেঙ্গলের সামনে সাষ্টাঙ্গে প্রণাম করেন। তারপর সেঙ্গলকে নতুন লোকসভায় স্পিকারের চেয়ারের ঠিক পাশে স্থাপন করেন।

শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে ঐতিহাসিক সেঙ্গল তুলে দেন মাদুরাই অধিনম মন্দিরের প্রধান মহন্ত অধিনম হরিহর দাস স্বামীগল।