Monday, July 27, 2026
দেশ

যজ্ঞানুষ্ঠানের মাধ্যমে নতুন সংসদ ভবনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, দেখুন ভিডিওতে

কলকাতা ট্রিবিউন ডেস্ক: রবিবার নতুন সংসদ ভবনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যজ্ঞানুষ্ঠানের মাধ্যমে নতুন সংসদ ভবনের উদ্বোধন করেন তিনি। যজ্ঞ ও পুজোর মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়।


অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে সেঙ্গলের সামনে সাষ্টাঙ্গে প্রণাম করতে দেখা যায়। তারপরে সেটিকে লোকসভার স্পিকার ওম বিড়লার আসনের পাশে প্রতিষ্ঠা করেন প্রধানমন্ত্রী।

উল্লেখ্য, নতুন সংসদ ভবনের উদ্বোধন রাষ্ট্রপতি দ্রোপদী মুর্মুকে দিয়ে করানো হচ্ছে না কেন, এই ইস্যুতে অনুষ্ঠান বয়কট করেছে বিজেপি বিরোধী ২০টি বিরোধী দল।