Friday, March 13, 2026
দেশ

প্যান- আধার কার্ডের লিঙ্ক করার সময়সীমা আরও ৩ মাস বাড়ানো হলো

কলকাতা ট্রিবিউন ডেস্ক: প্যান (PAN) ও আধার (Aadhaar) কার্ডের লিঙ্ক করার সময়সীমা বাড়ানো হলো। আয়কর দফতরের তরফে জানানো হয়েছে, প্যান-আধার লিঙ্ক করার সময়সীমা তিন মাস বাড়ানো হলো। প্যান-আধার কার্ডের লিঙ্ক করার সময়সীমা ৩১ মার্চ থেকে বাড়িয়ে ৩০ জুন পর্যন্ত করা হলো।

সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়েছিলেন লোকসভার কংগ্রেসের দলনেতা অধীররঞ্জন চৌধুরী। চিঠিতে তিনি লিখেছিলেন, প্যান ও আধার কার্ডের লিঙ্ক ডাকঘরের মাধ্যমে বিনামূল্যে করার ব্যবস্থা করা হোক। সময়সীমা আরও ৬ মাস বাড়ানো হোক।

চিঠিতে অধীরবাবু লিখেছিলেন, দেশের বহু মানুষ প্রান্তিক এলাকায় বসবাস করেন। যেখানে ইন্টারনেট সংযোগ নেই বললেই চলে। গ্রামাঞ্চলে প্যান এবং আধারের সংযোগ করিয়ে দেওয়ার নামে এক শ্রেণির দালাল সাধারণ জনতার কাছ থেকে বেশি টাকা তুলছে বলে অভিযোগ আসছে। তাই জনসাধারণের ভোগান্তি কমাতে ডাকঘর ও উপ-ডাকঘরের মাধ্যমে বিনা পয়সায় প্যান-আধার সংযোগের ব্যবস্থা করা হোক। সময়সীমা আরও ৬ মাস বাড়ানো হোক।

অধীর রঞ্জনের এই চিঠির ২৪ ঘন্টার মধ্যেই প্যান-আধার লিঙ্কের সময়সীমা বাড়িয়ে ৩০ জুন অবধি করা হয়েছে।

Somoresh Sarkar

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।