Monday, September 28, 2026
দেশ

মোদী পদবী নিয়ে আপত্তিকর মন্তব্য করেছিলেন কংগ্রেস থেকে বিজেপিতে যোগ দেওয়া তারকা নেত্রী খুসবু

কলকাতা ট্রিবিউন ডেস্ক: মোদী পদবী নিয়ে আপত্তিকর মন্তব্য করায় রাহুল গান্ধীকে দোষী সাব্যস্ত করে ২ বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছে সুরাট জেলা আদালত। যার জেরে রাহুল গান্ধীর সাংসদ পদ বাতিল করে দেওয়া হয়েছে। এর মধ্যেই কংগ্রেস থেকে বিজেপিতে যোগ দেওয়া তারকা নেত্রী খুসবু সুন্দরের (Kushboo Sundar) পুরনো টুইট ভাইরাল হয়েছে। যেখানে খুসবু মোদী পদবী নিয়ে আপত্তিকর মন্তব্য করেছিলেন।

২০১৮ সালে টুইটে খুসবু সুন্দর লিখেছিলেন, “এখানে মোদী, সেখানে মোদী। যেদিকে তাকাও মোদী। তবে জানি না সব মোদীর আগে করে দুর্নীতি জড়িয়ে থাকে। টুইটারে খুসবু সরাসরি লিখেছিলেন, #নীরব, #ললিত #নমো= দুর্নীতি।”


উল্লেখ্য, কংগ্রেস থেকে বিজেপিতে যোগ দান করেন খুসবু। বর্তমানে বিজেপিতে বড় পদে রয়েছেন তিনি। তার বিতর্কিত টুইট ভাইরাল হওয়ার পরে বিজেপি তার বিরুদ্ধে কি পদক্ষেপ নেয় সেটাই এখন দেখার।

Somoresh Sarkar

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।