Wednesday, April 22, 2026
কলকাতা

PM Modi Birthday: নরেন্দ্র মোদীর জন্মদিনে রাজভবনে বৃক্ষরোপণ করে শুভেচ্ছা জানালেন রাজ্যপাল জগদীপ ধনকর

কলকাতা ট্রিবিউন ডেস্ক: আজ, শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭১তম জন্মদিন (PM Modi Birthday)। দেশজুড়ে দিনটি সাড়ম্বরের সঙ্গে পালন করছে বিজেপি। রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে শুরু করে অভিনেতা-অভিনেত্রী, ক্রীড়াবিদ, চিকিৎসক, সাধারণ মানুষ প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। শুভেচ্ছা জানালেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকরও (Jagdeep Dhankhar)।

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে রাজ্যপাল জগদীপ ধনকর রাজভবনে (Raj Bhawan) বৃক্ষরোপণ (tree plantation) করলেন। তিনি বলেন, ‘এই মুহূর্তে জলবায়ু পরিবর্তন গোটা বিশ্বের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জের বিষয় হয়ে দাঁড়িয়েছে। তাই প্রত্যেকের উচিত আরও বেশি বেশি করে গাছ লাগানো।’

উল্লেখ্য, প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর ৭১ তম জন্মদিন উপলক্ষে একাধিক কর্মসূচি হাতে নিয়েছে গেরুয়া শিবির। গোটা দেশজুড়ে নানা উৎসব অনুষ্ঠানের মাধ্যমে পালন করা হচ্ছে প্রধানমন্ত্রীর জন্মদিন।

Jagdeep Dhankhar initiated tree plantation at Raj Bhawan 

Also Read:

Primary TET: শিক্ষক নিয়োগে লাগামছাড়া দুর্নীতি, সম্পূর্ণ তালিকা চেয়ে পাঠাল আদালত

Bhabanipur bypoll: ৭০ শতাংশ ভোট পড়লেই বিজেপির জয় নিশ্চিত : প্রিয়াঙ্কা