Friday, July 24, 2026
জীবনযাপন

টুইটারের নয়া CEO ‘ফ্লকি’

কলকাতা ট্রিবিউন ডেস্ক: টুইটারের (Twitter) নয়া সিইও হিসেবে নিজের পোষ্য কুকুর ফ্লকির ছবি পোস্ট করলেন ইলন মাস্ক। এদিন টুইট করে ইলন জানান, টুইটারের নয়া সিইওর সন্ধান পেয়ে গিয়েছেন। দাবি করলেন, আগের সিইও থেকে অনেক বেশি কর্মদক্ষ।

উল্লেখ্য, টুইটারের কিনেই টুইটারের ভারতীয় বংশোদ্ভূত সিইও পরাগ আগরওয়ালকে (Parag Agarwal) ছাটাই করেছিলেন ইলন।

ইলনের পোস্ট করা ছবিতে দেখা যায়, মাস্কের পোষ্য কুকুর ‘সিইও’ লেখা টিশার্ট পরে চেয়ারে বসে আছে। এই ছবি শেয়ার করে মাস্ক লিখেছেন, ‘টুইটারের নতুন সিইও অনবদ্য।’ আরেকটি টুইটে তিনি লেখেন, ‘এই সিইও অন্যদের থেকে বেশি যোগ্য।’ যার থেকে স্পষ্ট যে পূর্বের সিইও পরাগকেই বিঁধেছেন তিনি।

টুইটার কেনার পক্রিয়া চলাকালীন মাস্কের বিরুদ্ধে আদালতে গিয়েছিলেন টুইটারের প্রাক্তন সিইও পরাগ আগরওয়াল। এরপরেই আদালত ইলনকে টুইটার কেনার চূড়ান্ত নির্দেশ দেয়। কেনার পরেই ছাটাই করেন পরাগকে।