Thursday, April 30, 2026
Latestদেশ

আদিত্য সেজে কলেজ ছাত্রীকে প্রতারণা, ধর্ষণ এবং ধর্ম পরিবর্তনে চাপ, FIR দায়ের অভিযুক্ত শাদাবের বিরুদ্ধে

কলকাতা ট্রিবিউন ডেস্ক: ভোপালে লাভ জিহাদের একটি চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। অভিযোগ এক কলেজ ছাত্রীকে ভুয়া পরিচয় ব্যবহার করে প্রেমের ফাঁদে ফেলে ধর্ষণ করা হয়। এরপর অভিযুক্তরা তাকে ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য চাপ দেয় এবং তার অশ্লীল ছবি ও ভিডিও ভাইরাল করে দেওয়ার হুমকি দিয়ে দীর্ঘ সময় ধরে চুপ থাকতে বাধ্য করে।

পুলিশ সূত্রে খবর, বেতুলের বাসিন্দা ভুক্তভোগী ভোপালের একটি কলেজে চতুর্থ বর্ষের ছাত্রী। ২০২৫ সালের জানুয়ারিতে ইনস্টাগ্রামে ‘আদিত্য’ নামে এক যুবকের সঙ্গে তার পরিচয় হয়। অভিযুক্ত নিজেকে হিন্দু বলে দাবি করে ভুক্তভোগীর বিশ্বাস অর্জন করে এবং ধীরে ধীরে তাদের কথাবার্তা সাক্ষাতে পরিণত হয়।

অভিযোগ, ওই যুবক বিয়ের প্রলোভন দেখিয়ে ছাত্রীটিকে গোয়ালিয়রের জনকগঞ্জ এলাকায় নিয়ে যায় এবং সেখানে তাকে ধর্ষণ করে। এ সময় ভুক্তভোগীর ওই যুবকের প্রতি সন্দেহ হয়। জানতে পারেন অভিযুক্তের আসল পরিচয় ‘শাদাব’।

ছাত্রীটি প্রতিবাদ করলে অভিযুক্ত তাকে হুমকি দিতে শুরু করে। সে তাকে ইসলাম ধর্ম গ্রহণ করতে এবং নামাজ পড়ার জন্য চাপ দেয়। এছাড়া ওই তরুণীর অশ্লীল ছবি ও ভিডিও ভাইরাল করে দেওয়ার হুমকি দেয়। মানসিকভাবেও নির্যাতন করে ওই কলেজ ছাত্রীকে।

ঘটনায় আতঙ্কিত হয়ে ছাত্রীটি অবশেষে বন্ধুদের অনুরোধে পুলিশের শরনাপন্ন হয়। ভোপালের অশোকা গার্ডেন পুলিশ স্টেশন মামলা দায়ের করে। কেস ডায়েরিটি গোয়ালিয়রে পাঠানো হয়েছে। কারণ ঘটনাটি সেখানেই ঘটেছে বলে জানা গেছে। বর্তমানে পুলিশ অভিযুক্তের খোঁজ করছে।

তথ্যসূত্র: Jagran, Hindu Post