Monday, September 14, 2026
বিনোদন

অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ করলেন RRR খ্যাত রাম চরণ

কলকাতা ট্রিবিউন ডেস্ক: সেরা মৌলিক গানের জন্য অস্কার জিতেছে RRR সিনেমার ‘নাটু নাটু’ গান। সারা বিশ্ব অভিনন্দন জানিয়েছে এই সিনেমার কলাকুশলীদের। শুক্রবার দিল্লিতে এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করলেন RRR সিনেমার অভিনেতা ও দক্ষিণী সুপারস্টার রাম চরণ (Ram Charan) ও তাঁর বাবা অভিনেতা চিরঞ্জীবী (Chiranjeevi)। অমিত শাহ অস্কার জেতার জন্য রাম চরণকে অভিনন্দন জানান।


বৈঠকের ছবি অমিত শাহ অনলাইনে শেয়ার করেছেন, যা ইতিমধ্যেই সোশ্যাল প্ল্যাটফর্মে ভাইরাল হয়েছে। মন্ত্রী নাটু নাটুর অস্কার জয়ের বিষয়ে চরণকে শুভেচ্ছা জানান এবং পিতা-পুত্রকে ভারতীয় চলচ্চিত্রের কিংবদন্তি বলে অভিহিত করেন।