Friday, April 17, 2026
আন্তর্জাতিক

টিকটককে ১২.৭ মিলিয়ন ইউরো জরিমানা করলো ব্রিটেন

কলকাতা ট্রিবিউন ডেস্ক: একের পর এক দেশে নিষিদ্ধ করা হচ্ছে জনপ্রিয় শর্ট ভিডিও অ্যাপ টিকটক (Tiktok)। এবার টিকটককে আর্থিক জরিমানা করলো ব্রিটেন। টিকটককে মোটা অর্থের জরিমানা করলো ব্রিটেনের সাইবার আইন পর্যবেক্ষক সংস্থা UK Watch Dog।

চাইনিজ অ্যাপ টিকটকের বিরুদ্ধে শিশুদের তথ্য অপব্যবহারের অভিযোগ তুলেছে UK Watch Dog। সাইবার বিশেষজ্ঞদের তদন্তে উঠে এসেছে সত্যিই ইংল্যান্ডে এমন কাজ করছে টিকটক। এর জন্য টিকটককে ১২.৭ মিলিয়ন ইউরো (ভারতীয় মুদ্রায় প্রায় ১১৪ কোটি টাকা) জরিমানা করলো ব্রিটেন।


উল্লেখ্য, তথ্য চুরির অভিযোগে ইতিমধ্যেই ভারত সহ বিশ্বের বিভিন্ন দেশে নিষিদ্ধ করা হয়েছে টিকটক।