ট্রেনে চেপে শিলিগুড়িতে অরিজিৎ, গায়ককে এক পলক দেখতে মাঝরাতে স্টেশনে উপচে পড়া ভিড়
কলকাতা ট্রিবিউন ডেস্ক: আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে গান গেয়ে গোটা দেশ মাতিয়েছেন অরিজিৎ সিং। এবার উত্তরবঙ্গে একটি কনসার্টে অরিজিৎ সিং। মঙ্গলবার শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে রয়েছে অরিজিতের কনসার্ট।
মঙ্গলবার ভোররাতে এনজেপি স্টেশনে নামেন অরিজিৎ। বৃহস্পতিবার রাতে জিয়াগঞ্জ থেকে তিস্তা-তোর্সা এক্সপ্রেসে উঠেন অরিজিৎ। নিউ জলপাইগুড়ি স্টেশনে রাত পৌনে তিনটের সময়ও অরিজিতের এক ঝলক দেখতে স্টেশন চত্বরে উপচে পড়া ভিড়।
স্টেশন চত্বরে ট্রেন ঢুকতেই হাত নেড়ে ভক্তদের অভিবাদন জানান গায়ক। ভক্তদের উপচে পড়া ভিড় সামাল দিতে বেগ পেতে হয় সিকিউরিটি গার্ডদের।

