Wednesday, April 15, 2026
কলকাতা

বাংলাদেশের থেকেও বেশি বিপদে রয়েছে পশ্চিমবঙ্গের হিন্দুরা, এর জন্য দায়ী একমাত্র মমতা: দিলীপ ঘোষ

কলকাতা ট্রিবিউন ডেস্ক: বৃহস্পতিবার রামনবমীর শোভাযাত্রাকে কেন্দ্র করে হাওড়ায় অশান্তির খবর পাওয়া গিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। নতুন করে অশান্তি শুরু হয় হাওড়ার বেশ কয়েকটি এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। এখনও পরিস্থিতি থমথমে। এই পরিস্থিতির জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে দায়ী করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ।

ফেসবুক পোস্টে দিলীপ ঘোষ লিখেছেন, “বাংলাদেশের হিন্দুদের রাম নবমী মিছিল। কিন্তু আশ্চর্যজনক বিষয় সেখানে কিন্তু হিন্দুদের উপর হামলা হয়নি। এর থেকেই স্পষ্ট বাংলাদেশের থেকেও বেশি বিপদে রয়েছেন পশ্চিমবঙ্গের হিন্দুরা ! এর জন্য দায়ী একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়।”

Somoresh Sarkar

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।