Monday, September 14, 2026
দেশ

মহারাষ্ট্রে নামাজের সময় দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ, গ্রেফতার ৪৫

কলকাতা ট্রিবিউন ডেস্ক: মহারাষ্ট্রের (Maharashtra) জলগাঁওতে নামাজের সময় দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ। জানা গেছে, মাইকে গান চালানো নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ।


এই ঘটনার জেরে পুলিশ এখনও পর্যন্ত ৪৫ জনকে গ্রেফতার করেছে। ঘটনায় ৪ জন আহত হয়েছেন। পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে বলে জানিয়েছেন জলগাঁওয়ের পুলিশ সুপার এম রাজকুমার।

Somoresh Sarkar

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।