Monday, September 14, 2026
দেশ

বিশ্বের সবচেয়ে উঁচু রেলব্রিজের উপর দিয়ে ছুটলো মাহিন্দ্রা এসইউভি, দেখুন ভিডিওতে

কলকাতা ট্রিবিউন ডেস্ক: বিশ্বের সবচেয়ে উঁচু রেলব্রিজ এখন ভারতে। জম্মু ও কাশ্মীরের চেনাব নদীর (Chenab River) উপর নির্মাণ করা হয়েছে বিশ্বের সর্বোচ্চ রেল সেতু। শীঘ্রই উদ্বোধন করা হবে এই সেতু। তার আগে চেনাব রেলব্রিজের রেললাইনে ছুটল মাহিন্দ্রা বোলেরোর এসইউভি গাড়ি।

জানা গেছে, চলতি বছরের ডিসেম্বর অথবা ২০২৪ সালের জানুয়ারি-ফেব্রুয়ারি এই রেলব্রিজে চালু হবে রেল পরিষেবা। আইফেল টাওয়ারের (Eiffel Tower) চেয়ে উঁচু এই রেলব্রিজ। এটি চালু হলে এটির উপর দিয়ে ঘন্টায় ১০০ কিলোমিটার বেগে ছুটবে বন্দে ভারত এক্সপ্রেস।


এই রেলব্রিজ নির্মাণ করতে মোট খরচ হয়েছে ২৮ হাজার কোটি টাকা। এই রেলব্রিজে মোট ১৭ টি পিলার রয়েছে।

Somoresh Sarkar

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।