রাহুলের সমর্থনে কেরালায় ১০ লাখ মানুষের প্রোফাইল ফটোতে রাহুল গান্ধীর ছবি রাখতে চায় ইউনিয়ন মুসলিম লিগ
কলকাতা ট্রিবিউন ডেস্ক: মোদী পদবি নিয়ে আপত্তিকর মন্তব্য করায় সুরাট জেলা আদালত রাহুল গান্ধীকে দোষী সাব্যস্ত করেছে। ২ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। যার জেরে সাংসদ পদ হারিয়েছেন রাহুল। কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে এক মাসের মধ্যে সরকারি বাংলো ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে অভিনব কায়দায় রাহুল গান্ধীর পাশে থাকার বার্তা দিল কেরলে কংগ্রেসের জোটসঙ্গী ইউনিয়ন মুসলিম লিগ।
ইউডিএফ-র সবচেয়ে বড় দল ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগ (IUML) রাহুলের প্রোফাইল ছবি অভিযান শুরু করতে চলেছে। জানা গেছে, রাহুলের পাশে থাকার বার্তা দিতে রাজ্যজুড়ে ১০ লাখ মোবাইল বা সোশ্যাল মিডিয়ার ব্যবহারকারীদের প্রোফাইল ফটোতে রাহুল গান্ধীর ছবি রাখতে চাইছে ইউনিয়ন মুসলিম লিগ।
Indian Union Muslim League (IUML), the second biggest ally of the #Congress-led United Democratic Front (UDF) in Kerala, has decided to launch 1 million #RahulGandhi (now disqualified Lok Sabha MP from Wayanad) profile pic campaign. pic.twitter.com/ClMjmytM7W
— IANS (@ians_india) March 28, 2023
উল্লেখ্য, কেরলের ওয়ানড় থেকে সাংসদ নির্বাচিত হয়েছিলেন রাহুল গান্ধী।

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।
