Thursday, June 18, 2026
রাজ্য​

পুরীর জগন্নাথ মন্দিরে ‘মা মাটি মানুষ’ গোত্রে পুজো দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা ট্রিবিউন ডেস্ক: মঙ্গলবার ৩ দিনের ওড়িশা সফরে গিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সফরের দ্বিতীয় দিন, বুধবার পুরীর জগন্নাথ মন্দিরে পুজো দেন মমতা বন্দ্যোপাধ্যায়।

পুজো দেওয়ার পরে সাংবাদিকদের তিনি বলেন, ‘দেশ তথা বাংলার মানুষ ও ওড়িশাবাসীদের মঙ্গল কামনায় তিনি পুজো দিয়েছেন। মা মাটি মানুষ গোত্রে পুজো দিয়েছেন তিনি।’

মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, ‘‌জয় জগন্নাথ। আমি খুব খুশি। পুরী বাঙালিদের কাছে দ্বিতীয় বাড়ি। বাংলার বহু পর্যটক ওড়িশায় আসেন। পুরীতে আসেন। এখানে রাজ্য সরকার গেস্ট হাউস তৈরি করতে চলেছে। এতে করে পর্যটকদের সুবিধা হবে।’‌