Tuesday, May 26, 2026
রাজ্য​

গোসাবায় লক্ষাধিক ভোটে জয়ী তৃণমূল প্রার্থী সুব্রত মণ্ডল

কলকাতা ট্রিবিউন ডেস্ক: উপনির্বাচনে গোসাবা বিধানসভা কেন্দ্রে (Gosaba Bypoll) বিরাট ব্যবধানে জয়ী হলেন তৃণমূল প্রার্থী সুব্রত মণ্ডল (Subrata Mandal)। ১৫ রাউন্ডের ভোট গণনা শেষে সুব্রত মণ্ডল প্রাপ্ত ভোট ১ লাখ ৫১ হাজার ৪৫২। বিজেপি প্রার্থী পলাশ রানা পেয়েছেন ১৮ হাজার ১৩৪ ভোট। বাম প্রার্থী অনিলচন্দ্র মণ্ডল পেয়েছেন ৩ হাজারের বেশি ভোট।

উল্লেখ্য, সুন্দরবন লাগোয়া অঞ্চল গোসাবা। সুন্দরবন এলাকার একাংশ এই কেন্দ্রের অন্তর্গত। রেকর্ড মার্জিনে উপনির্বাচনে জেতার পর চোখেমুখে উচ্ছাসের ছবি ধরা পড়েছে তৃণমূল প্রার্থী সুব্রত মণ্ডলের। সাম্প্রতিককালে একাধিক প্রাকৃতিক দুর্যোগের মোকাবেলা করেছে এই বিধানসভা কেন্দ্রের মানুষ। বারবার ঘূর্ণিঝড়, বন্যা কবলিত এলাকাবাসীর বিধায়কের কাছে অনেক প্রত্যাশা রয়েছে। তাই ওই অঞ্চলেরই বাসিন্দা সুব্রত মণ্ডলকে ভরসা করেছেন তাঁরা।

বিজয়ী হওয়ার পর সুব্রত মণ্ডল জানিয়েছেন, ‘নদী বাঁধকেই গুরুত্ব দেবেন তিনি। পাশাপাশি, সুন্দরবনের পর্যটনকেও গুরুত্ব দেওয়া হবে। তিনি বলেন, ‘এই জয় মমতা বন্দ্যোপাধ্যায়ের মানবিক কাজের জয়। মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে, এটা তারই প্রমাণ।’

উল্লেখ্য, একুশের বিধানসভা ভোটে গোসাবা কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থী হয়েছিলেন জয়ন্ত নস্কর। নির্বাচনে জয়লাভ করেছিলেন তিনি। কিন্তু আক্রান্ত হয়ে মৃত্যু হয় প্রবীণ ওই তৃণমূল নেতার। যার ফলে গোসাবা বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন অনুষ্ঠিত হয়।

Somoresh Sarkar

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।