কাশ্মীরে চিহ্নিত ৬০০ বাংলাদেশি অনুপ্রবেশকারী, ১৫০ জনকে নিয়ে বাগডোগরার উদ্দেশে রওনা বায়ুসেনার বিশেষ বিমান
কলকাতা ট্রিবিউন ডেস্ক: জম্মু ও কাশ্মীর পুলিশ কাশ্মীর উপত্যকা জুড়ে একটি সমীক্ষা চালিয়েছিল। তাতে এই অঞ্চলে অবৈধভাবে বসবাসকারী প্রায় ৬০০ বাংলাদেশি নাগরিককে চিহ্নিত করেছে। জম্মু ও কাশ্মীর প্রশাসন সোমবার অবৈধভাবে বসবাসের অভিযোগে ১৫০ জন বাংলাদেশি নাগরিককে বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য পশ্চিমবঙ্গের বাগডোগরায় পাঠালো।
ওই বাংলাদেশি নাগরিকদের ভারতীয় বায়ুসেনার একটি বিশেষ বিমানে করে শ্রীনগর থেকে বাগডোগরায় নিয়ে যাওয়া হয়েছে। সেখানে তাদের সীমান্তরক্ষী বাহিনী (BSF)-এর হাতে তুলে দেওয়া হবে।
সূত্রের খবর, আরও ১৫০ জন বাংলাদেশি নাগরিককে আগামী ৭ অক্টোবর ফেরত পাঠানোর কথা রয়েছে।
জম্মু ও কাশ্মীরে অবৈধভাবে বসবাস করছেন বলে চিহ্নিত বাংলাদেশি নাগরিকদের দেশে ফেরানোর চলমান প্রক্রিয়ার অংশ হিসেবেই এই পদক্ষেপ বলে সূত্রের দাবি। তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য এখনও জানা যায়নি।

