মুখ্যমন্ত্রী হওয়ার লোভে বিপরীত মতাদর্শের মানুষদের পা চাটতেও দ্বিধা করেননি উদ্ধব ঠাকরে: অমিত শাহ
কলকাতা ট্রিবিউন ডেস্ক: অমিত শাহ উদ্ধব ঠাকরকে নজিরবিহীন আক্রমণ করলেন। অমিত শাহ বলেন, মুখ্যমন্ত্রী পদের লোভে বিপরীত মতাদর্শের লোকেদের পা চাটতেও দ্বিধা করেননি উদ্ধব ঠাকরে।
নির্বাচন কমিশন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের নেতৃত্বাধীন দলটিকে আসল শিবসেনা হিসাবে ঘোষণা করেছে। এ প্রসঙ্গে অমিত শাহ বলেন, সত্যমেব জয়তে প্রতিষ্ঠিত হল।
অমিত শাহ বলেন, মিথ্যাবাদীরা দেখে নিক, সত্য কাদের সঙ্গে আছে। ওরা বালাসাহেবের আদর্শকেও বিসর্জন দিয়েছে।
২০১৯ সালের বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পরে শিবসেনা বিজেপির সঙ্গে জোট ভাঙে। মুখ্যমন্ত্রী পদের জন্য শিবসেনা জাতীয়তাবাদী কংগ্রেস পার্টি এবং কংগ্রেসের সাথে মহা বিকাশ আঘাদি সরকার গঠন করে।
অমিত শাহ বলেন, ২০১৯ রাজ্য নির্বাচনের সময় আমি দলের প্রধান ছিলাম। আমরা একসঙ্গে নির্বাচনে লড়েছি। ওর (উদ্ধব ঠাকরে) থেকে বড় ছবি লাগানো হয়েছিল মোদীজীর, নির্বাচনে লড়াই করা হয়েছিল এটা জেনেই যে মুখ্যমন্ত্রী হবেন দেবেন্দ্র ফড়ণবীস। কিন্তু মুখ্যমন্ত্রী পদের জন্য উদ্ধব ঠাকরে বিপরীত মতাদর্শের মানুষদের জুতো চাটতেও দ্বিধা করেননি।
অমিত শাহ বলেন, নির্বাচনে জয়-পরাজয় ঘটে। কিন্তু যারা বিশ্বাসঘাতকতা করে তাদের রেহাই দেওয়া উচিত নয়।

