Sunday, April 19, 2026
আন্তর্জাতিক

ঐতিহাসিক সিদ্ধান্ত, মহাকাশে প্রথম নারী নভোচারী পাঠাচ্ছে সৌদি আরব

কলকাতা ট্রিবিউন ডেস্ক: ঐতিহাসিক সিদ্ধান্ত সৌদি আরবের। চলতি বছরে মহাকাশে যানে এক মহিলা মহাকাশচারীকে পাঠাবে দেশটি। সৌদি সরকারের এই সিদ্ধান্তের প্রশংসা করেছে গোটা বিশ্ব।

সৌদি-সহ মধ্যপ্রাচ্যের একাধিক দেশে মহিলাদের স্বাধীনতা নেই বলেই অভিযোগ শোনা যায়। আন্তর্জাতিক মহলকেও বিষয়টি নিয়ে নিন্দা করতে দেখা গেছে। তবে ধীরে ধীরে পুরুষতান্ত্রিক ভাবধারার কিছুটা বদল ঘটছে।

সৌদি সরকারের মহিলা মহাকাশচারীকে মহাকাশে পাঠানোকে অবশ্যই একটা বড়সড় পদক্ষেপ বলে মনে করছে ওয়াকিবহল মহল।

জানা গেছে, চলতি বছরের শেষেই মহাকাশচারীদের দল পাঠাবে সৌদি আরব। যাতে থাকবেন রায়ান বারনৌ নামের এক মহিলা মহাকাশচারী।

উল্লেখ্য, সৌদি আরবের বর্তমান রাজা মহম্মদ বিন সুলেমান। তিনি দায়িত্ব নেওয়ার পর থেকে মহিলাদের স্বাধীনতা প্রদানের বিষয়ে একাধিক পদক্ষেপ নিচ্ছেন। রক্ষণশীলতা থেকে বেরিয়ে নারীদের গাড়ি চালানো, পুরুষ অভিভাবক ছাড়া ভ্রমণসহ বিভিন্ন অধিকার দেওয়া হয়েছে। গোটা বিশ্বের সৌদি আরবের প্রতি চিন্তাভাবনা পাল্টানোর জন্যই এই উদ্যোগ বলে মনে করা হচ্ছে।

জানা গেছে, পুরুষ সঙ্গী আলি আল কোরানির সঙ্গে মহাকাশে পাড়ি দেবেন রায়ান। ৬ মাস মহাকাশে অবস্থান করবেন তিনি।