আদানি ইস্যুতে প্রথমবার মুখ খুললেন অমিত শাহ, কি বললেন শুনে নিন
কলকাতা ট্রিবিউন ডেস্ক: আদানি ইস্যুতে উত্তাল গোটা দেশ। হিন্ডেনবার্গের রিপোর্টে আদানির শেয়ারে ধস নেমেছে। বিরোধীরা আদানি ইস্যুতে মোদী সরকারকে আক্রমণ করেছে। এই প্রথমবার আদানি ইস্যুতে মুখ খুললেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
অমিত শাহ বলেন, আদানি প্রসঙ্গে বিজেপির কিছুই লুকানোর নেই। এই বিষয়টি নিয়ে দল ভয় পাচ্ছে না। আপাতত সুপ্রিম কোর্টের বিচারাধীন বিষয়ে মুখ খুলতে চাই না। বিষয়টি অযথা ভিত্তিহীন প্রচার চালাচ্ছে বিরোধী দলগুলি।
সংবাদসংস্থা এএনআই কে দেওয়া এক সাক্ষাৎকারে অমিত শাহ বলেন, বিষয়টি বর্তমানে সুপ্রিম কোর্টে বিচারাধীন। মন্ত্রী হিসাবে এই নিয়ে আমার কথা বলা উচিত নয়। তবে আদানি প্রসঙ্গে বিজেপি কিছুই লুকোতে চায় না। কোনও কিছুতেই বিজেপির ভয়ের কারণ নেই।

