Sunday, September 13, 2026
Latestরাজ্য​

পূর্ব মেদিনীপুরের জুনপুটে DRDO-র নতুন অস্ত্র ও ক্ষেপণাস্ত্র পরীক্ষাকেন্দ্র তৈরি করছে

কলকাতা ট্রিবিউন ডেস্ক: পূর্ব মেদিনীপুর জেলার জুনপুটে একটি নতুন অস্ত্র ও ক্ষেপণাস্ত্র পরীক্ষাকেন্দ্র তৈরি করা হচ্ছে। ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (DRDO) এই কেন্দ্রটি নির্মাণ করবে। ওড়িশার চান্দিপুরের ওপর চাপ কমাতে নতুন এই কেন্দ্রটি গড়ে তোলা হবে।

জানা গেছে, ২০২৪ সালের এপ্রিলে এই প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে তৃণমূল সরকারের আমলে জমি বরাদ্দ নিয়ে এগোয়নি। বর্তমান সরকার প্রকল্পটির অনুমোদন দিয়েছে বলে খবর। 

উল্লেখ্য, জুনপুট ওড়িশার চান্দিপুর ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ থেকে বঙ্গোপসাগর বরাবর প্রায় ৭০ কিলোমিটার দূরে অবস্থিত। জুনপুট কেন্দ্র চালু হলে ক্ষেপণাস্ত্র ও অন্যান্য অস্ত্র ব্যবস্থার পরীক্ষা আরও দ্রুত হবে।