Wednesday, November 4, 2026
Latestদেশ

লাদাখ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে ABVP-র বড় জয়, ৮টি গুরুত্বপূর্ণ পদের মধ্যে ৫টিতে জয়ী

কলকাতা ট্রিবিউন ডেস্ক: লাদাখ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে বড়সড় সাফল্য পেল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (ABVP)। মোট ৮টি গুরুত্বপূর্ণ পদের মধ্যে ৫টিতেই জয়লাভ করেছে সংগঠনটি। এর মধ্যে রয়েছে সভাপতি, সহ-সভাপতি এবং সাধারণ সম্পাদকের মতো গুরুত্বপূর্ণ পদ।

এই জয়ের ফলে বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতৃত্বে ABVP-র প্রভাব আরও শক্তিশালী হল। নির্বাচনে জয়ী প্রতিনিধিরা হলেন—

* সভাপতি: দাওয়া নামগিয়াল

* সহ-সভাপতি: ত্সেরিং ইয়াংদোল

* সাধারণ সম্পাদক: স্তানজিন রিগদোল

* যুগ্ম সম্পাদক: রাবস্কিট ডোলমা

* ক্রীড়া সম্পাদক: তেনজিন ত্সেওয়াং

এই জয়ের ফলে ছাত্র সংসদে সংখ্যাগরিষ্ঠ প্রতিনিধিত্ব পেল ABVP। আগামী দিনে নির্বাচিত প্রতিনিধিরা পড়ুয়াদের বিভিন্ন সমস্যা, দাবি ও প্রত্যাশার কথা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সামনে তুলে ধরবেন বলে আশা করা হচ্ছে।

এই সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করেছে ABVP লাদাখ। সংগঠনের পক্ষ থেকে জয়ী প্রার্থীদের অভিনন্দন জানানো হয়েছে। পাশাপাশি ছাত্রছাত্রীদের স্বার্থে আরও শক্তিশালী প্রতিনিধিত্ব গড়ে তোলার ব্যাপারেও আত্মবিশ্বাস প্রকাশ করা হয়েছে।