Sunday, January 25, 2026
দেশ

নতুন সংসদ ভবন প্রত্যেক ভারতীয়কে গর্বিত করবে: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

কলকাতা ট্রিবিউন ডেস্ক: ২৮ মে, রবিবার নতুন সংসদ ভবনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইতিমধ্যেই বিষয়টি নিয়ে দেশজুড়ে শোরগোল পড়ে গিয়েছে। বিজেপি বিরোধীরা নতুন সংসদ ভবনের উদ্বোধনী অনুষ্ঠান বয়কট করেছে। অন্যদিকে, বিজেপির শরিক দলগুলো তাদের প্রতিনিধি পাঠাচ্ছে।


এর মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বললেন, ‘নতুন সংসদ ভবন প্রত্যেক ভারতীয়কে গর্বিত করবে। ভিডিওতে অসাধারণ সুন্দর এই ভবনের কিছু অংশ তুলে ধরা হল। আমার বিশেষ অনুরোধ এই ভিডিওটিতে নিজের ভয়েস ওভার দিয়ে শেয়ার করুন। যাতে আপনার নিজের চিন্তার প্রতিফলন থাকবে। আমি সেসব ভিডিওর মধ্যে থেকে কিছু ভিডিও রিটুইট করব। তবে ভিডিওটিতে আমার সংসদ আমার গর্ব (#MyParliamentMyPride) লেখাটি হ্যাশট্যাগ দিতে ভুলবেন না।’