সৌদি আরবের মসজিদে চুম্বন, বাংলাদেশি যুগলের শিরচ্ছেদ, গর্জে উঠলেন বাম নেত্রী শ্রীলেখা মিত্র
কলকাতা ট্রিবিউন ডেস্ক: সৌদি আরবের মসজিদে চুম্বন করায় বাংলাদেশি যুগলের শিরচ্ছেদ করেছে সৌদি প্রশাসন। এ বিষয়ে গর্জে উঠলেন অভিনেত্রী তথা বাম নেত্রী শ্রীলেখা মিত্র। ফেসবুক পোস্টে তিনি লেখেন, “আজ সকালটা একটু অন্যভাবে শুরু করছি।
বুকিশ বা স্ক্রিপ্টেড কথা বলতে পারি না। যা মনে হয়, সেটাই বলি। কারণ পৃথিবীর চারদিকে যা ঘটছে, তা দেখে মাঝে মাঝে সত্যিই অবাক হয়ে যাই।
আমরা AI ব্যবহার করছি, ChatGPT ব্যবহার করছি, রোবট তৈরি করছি, প্রযুক্তিতে অভাবনীয় উন্নতি করছি। অথচ আজও ধর্মের নামে মানুষের ভালোবাসা, স্বাধীনতা, এমনকি বেঁচে থাকার অধিকারও কেড়ে নেওয়া হচ্ছে!
একটি মসজিদে চুম্বন করার অপরাধে সৌদি আরবে দু’জন মানুষের শিরশ্ছেদ করা হয়েছে—এই খবরটি সত্যিই ভয়াবহ।
আমার কাছে ,ভালোবাসার চেয়ে বড় কোনও ধর্ম নেই। আমি বিশ্বাস করি, সব ধর্মের মূল কথাই ভালোবাসা। ধর্মের নামে ভয়, ঘৃণা আর হিংসা ছড়ানো মানুষের তৈরি—ঈশ্বরের নয়।
ইসলাম হোক, হিন্দুধর্ম হোক কিংবা খ্রিস্টধর্ম—যে কোনও ধর্মের নামে মৌলবাদ ও ধর্মীয় উন্মাদনা আমার কাছে সমান ঘৃণ্য।
আজও কেন ভালোবাসার জন্য দু’টি মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হবে? কেন নিজের মতপ্রকাশের জন্য তরুণ-তরুণীদের প্রাণ দিতে হবে? সৌদি আরব, ইরান কিংবা পৃথিবীর অন্য কোথাও মানুষের স্বাধীনতা ও জীবনের অধিকার লঙ্ঘিত হলে আমাদের প্রতিবাদ কি শুধু সোশ্যাল মিডিয়ার কয়েকটি পোস্টেই সীমাবদ্ধ থাকবে?
আমি জানি না। এসব ঘটনা আমাকে ভীষণভাবে প্রভাবিত করে। অন্য অনেকের মতো সহজে সবকিছু ভুলে স্বাভাবিক হয়ে উঠতে পারি না।
হয়তো আমি একজন old soul। আর পুরোনো আত্মাদের পৃথিবীর এই নিষ্ঠুরতা একটু বেশিই যন্ত্রণা দেয়।
জানি না। শুধু এটুকু জানি, মানুষের জীবনের চেয়ে বড় কোনও ধর্ম হতে পারে না।’

