১৯৯২ সালে লালচকে ভারতের জাতীয় পতাকা ওড়ানোর সাহস কারোর ছিল না, ২০২৬ এর লালচকে দুর্গাপুজো হচ্ছে, সিঁদুর খেলা হচ্ছে: মানব গুহ
কলকাতা ট্রিবিউন ডেস্ক: কাশ্মীরে অনুষ্ঠিত হলো দুর্গাপুজো। ঐতিহ্যবাহী লালচক চত্বরে বিজয়া দশমীর শোভাযাত্রা। এ প্রসঙ্গে বিজেপি বিধায়ক মানব গুহ বলেন, “দেশ বদলেছে মোদী-শাহের হাতে।
১. ১৯৯২ সালের লালচৌক। একই দেশে দুরকম আইনের সুবিধা নিয়ে ভারতকে চ্যালেঞ্জ করা হয়েছিল। লাল চৌকে তখন ভারতের জাতীয় পতাকা ওড়ানোর সাহস কারোর ছিল না। কংগ্রেসের সময়ে কাশ্মীর, পাকিস্তানী জঙ্গিদের হাতেই ছিল, এটা সবাই জানত।
২. ২০২৬ এর লালচৌক। মাতৃদুগ্ধে পালিত ভারতীয়রা লাল চৌকে তো গেছেই। মা দূর্গাও পৌঁছে গেছেন। সিঁদুর খেলাও হয়েছে। গত এক দশক ধরেই লাল চৌকে উঠছে ভারতের জাতীয় পতাকা। সৌজন্যে ভারত সরকার, সৌজন্যে মোদী শাহ।
যারা এখনও ৩৭০ ফিরিয়ে আনতে আন্দোলন করছে, তাদের জিজ্ঞাসা করুন ১৯৪৭ এর পরে শারদাপীঠে দুর্গা পুজো করতে, আর্টিকল ৩৭০ তোলা অবধি অপেক্ষা করতে হলো কেন? হিন্দু মেজরিটি ভারতে সম্প্রীতির ধুয়ো তুলেও শারদাপীঠে পুজো বন্ধ করা হয়েছিল কেন?
দিল্লির মা বেটা, কলকাতার মা বেটা আর ‘লাল দেশ বিরোধী’গুলো, আমেরিকার টাকায় দেশে অস্থিরতা তৈরি করে ক্ষমতায় এসে ভারতকে আবার পরাধীন করতে চাইছে। সেই ধান্দায় জল ঢেলে দিতেই হবে। তাই আমার ভোট সব সময় বিজেপিতে। আপনার।”

