Thursday, June 25, 2026
রাজ্য​

‘সাংসদ রত্ন’ সম্মানে সম্মানিত হলেন বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার

কলকাতা ট্রিবিউন ডেস্ক: সংসদে ভালো পারফরম্যান্সের জন্য ‘সাংসদ রত্ন’ পুরস্কার পেলেন রাজ্য বিজেপির সভাপতি তথা বালুরঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ ড. সুকান্ত মজুমদার। শনিবার দিল্লিতে তাঁকে এই সম্মাননা দেওয়া হয়। সুকান্তবাবুর হাতে শংসাপত্র তুলে দেন হরিয়ানার বর্তমান রাজ্যপাল বান্দারু দত্তাত্রেয়া।

ভিডিওতে দেখা যায়, এদিন ধুতি-পাঞ্জাবি পরে সুকান্তবাবু মঞ্চে যান। মঞ্চে উঠেই তিনি প্রথমে সেখানে উপস্থিত কেন্দ্রের বিরোধী দলনেতা তথা বহরমপুরের সাংসদ অধীর রঞ্জন চৌধুরীকে নমস্কার করেন। এরপর তিনি পুরস্কার গ্রহণ করেন।

সুকান্ত মজুমদার ছাড়াও দেশের আরও ১৬ জন প্রাক্তন ও বর্তমান সাংসদ এই সাংসদ রত্ন সম্মান পেয়েছেন। তাঁদের মধ্যে অধীর রঞ্জন চৌধুরীও রয়েছেন।

উল্লেখ্য, রাষ্ট্রপতি থাকাকালীন ড: এপিজে আবদুল কালামের পরামর্শেই সাংসদ রত্ন সম্মান প্রদান করা শুরু করেছিল কেন্দ্রীয় সরকার। মূলত সংসদ ভবনে সাংসদদের পারফরম্যান্স, প্রশ্নোত্তর পর্বে করা প্রশ্নের ভিত্তিতে প্রাইম পয়েন্ট ফাউন্ডেশন নামের একটি সংস্থার তথ্যের ভিত্তিতেই এই পুরস্কার দেওয়া করা হয়।

Somoresh Sarkar

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।