Friday, May 1, 2026
খেলা

ভারতের জয়জয়কার, মহিলাদের বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে এবার সোনা জিতলেন লভলিনা বরগোঁহাই

কলকাতা ট্রিবিউন ডেস্ক: মহিলাদের বিশ্ব বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে ভারতের জয়জয়কার। এবার ভারতের হয়ে চতুর্থ সোনা জিতলেন অসমের মেয়ে লভলিনা বরগোঁহাই। শনিবার দুটি সোনা জিতেছিল ভারত, রবিবার আরও দুটি সোনা জয় ভারতের।

রবিবার ৭৫ কেজি বিভাগের ফাইনালে দু’বারের কমনয়েলথ গেমসে পদক জয়ী তারকা বক্সার অস্ট্রেলিয়ার কাইতলিন পার্কারকে হারিয়ে সোনা জিতলেন ভারতের লভলিনা। এবারই প্রথম বিশ্ব বক্সিংয়ে সোনা জিতলেন লভলিনা। আগের দু’বার বিশ্ব বক্সিংয়ে ব্রোঞ্জ জিতেছিলেন তিনি।

উল্লেখ্য, এবারের মহিলাদের বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছেন ভারতের নিখাত জারিন, নিতু ঘাঙ্গাস, লভলিনা ররগোঁহাই ও সুইটি বুরা। যার ফলে পদক তালিকায় চিনকে পিছনে ফেলে শীর্ষস্থানে ভারত।

Somoresh Sarkar

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।