পশ্চিমবঙ্গে কেরোসিনে ৮৭ শতাংশ বরাদ্দ কমিয়ে দিল কেন্দ্র, বঞ্চনার অভিযোগ নবান্নের
কলকাতা ট্রিবিউন ডেস্ক: পশ্চিমবঙ্গে কেরোসিনের বরাদ্দ ৮৭ শতাংশ কমিয়ে দিল কেন্দ্রীয় সরকার। বাংলার প্রতি বঞ্চনার অভিযোগ এনে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রককে চিঠি দিয়েছে নবান্ন। কেন্দ্রীয় এই বঞ্চনার বিরুদ্ধে রাস্তায় নেমে প্রতিবাদ করার কথা ভাবছে রাজ্যের শাসক দল তৃণমূল।
ইতিমধ্যেই বঞ্চনার অভিযোগ তুলে কেন্দ্রের কাছে লিখিতভাবে অভিযোগ জানিয়েছে তৃণমূল সরকার। বরাদ্দ বাড়ানোর দাবি জানানো হয়েছে। রাজ্য খাদ্য দফতরের সচিব পারভেজ আমেদ সিদ্দিকি কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্র লোকদের কাছে চিঠি দিয়েছেন।
রাজ্য সরকারের তরফে অভিযোগ, প্রতিবেশী অসম, বিহার, ওড়িশার থেকেও কম পরিমাণ কেরোসিন দেওয়া হচ্ছে বাংলাকে। উল্লেখ্য, রাজ্যগুলির জন্য তিন মাসের জন্য কেরোসিনের পরিমাণ নির্ধারণ করে কেন্দ্রীয় সরকার। চলতি আর্থিক বছরে পশ্চিমবঙ্গের জন্য তিন মাসের বরাদ্দ ছিল ১ লাখ ৭৬ হাজার কিলোলিটার। তবে কমিয়ে দেওয়া হয়েছে প্রায় ৮৭ শতাংশ। বরাদ্দের পরিমাণ বাড়ানোর অনুরোধ জানানো হয়েছে নবান্নের তরফে।

