Tuesday, June 9, 2026
দেশ

চরম সংকটে পাকিস্তান, এদিকে মোদীকে নিয়ে BBC-র ডকুমেন্টারি

কলকাতা ট্রিবিউন ডেস্ক: পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা খুবই শোচনীয়। খাদ্য সংকট চরমে উঠেছে। নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে। অনেকেই ঠিকমতো খেতে পারছেন না। আটা, চালের দোকানের সামনে লাইন পড়েছে। আটা কিনতে গিয়ে মারামারির ছবিও সামনে এসেছে। গমের আটা বিক্রি হচ্ছে ৩,০০০ টাকায়।

জ্বালানির মজুদ শেষ হয়ে যাওয়ায় বিদ্যুৎ উৎপাদন পরিষেবাও ব্যাহত হচ্ছে। ইতিমধ্যেই পাকিস্তানের লাখ লাখ মানুষের বাড়ি বিদ্যুৎহীন হয়ে পড়েছে। করাচি এবং লাহোরের ২২০ মিলিয়ন বাড়ি বিদ্যুৎহীন হয়ে পড়েছে। এভাবে চলতে থাকলেকয়েকদিনের মধ্যে গোটা পাকিস্তান অন্ধকারে ডুবে যাবে। পাকিস্তানে যখন সংকট চরমে ঠিক তখন ২০০২ সালে গুজরাট দাঙ্গায় নরেন্দ্র মোদীর ভূমিকা নিয়ে ডকুমেন্টারি তৈরি করল বিবিসি।


ভারত সরকার সাফ জানিয়েছে, ‘২০ বছর আগের ঘটনা নিয়ে তথ্যচিত্রটি তৈরির পিছনে নির্দিষ্ট অ্যাজেন্ডা রয়েছে।’ ব্রিটিশ প্রধানমন্ত্রীও তথ্যচিত্রটি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন।

অভিযোগ উঠেছে, বিবিসির পাকিস্তানি বংশোদ্ভূত কর্মীরা ২০ বছরের পুরনো ঘটনার তথ্যচিত্র দিয়ে ভারতের শান্তি নষ্ট করার জন্য ষড়যন্ত্র করছে।

তথ্যসূত্র: Rohan Dua