Sunday, February 8, 2026
রাজ্য​

এবার বাসে বিধায়কদের জন্য আসন সংরক্ষণের দাবি জানালেন তৃণমূল বিধায়ক রফিকুল ইসলাম

কলকাতা ট্রিবিউন ডেস্ক: এবার বাসে বিধায়কদের জন্য আসন সংরক্ষণের দাবি জানালেন বসিরহাট উত্তরের তৃণমূল বিধায়ক রফিকুল ইসলাম (Rafikul Islam Mondal)। উল্লেখ্য, বর্তমানে বাসে মূলত মহিলা, প্রতিবন্ধী এবং বয়স্কদের জন্য আসন সংরক্ষণের ব্যবস্থা রয়েছে। কিন্তু এবার বিধায়কদের জন্য আসন সংরক্ষণের দাবি উঠলো।

বিধায়কদের জন্য নানারকম সুযোগ সুবিধার ব্যবস্থা রয়েছে। তবে বাসে আসন সংরক্ষণের দাবি কখনো ওঠেনি। মঙ্গলবার বিধানসভায় বাসে বিধায়কদের আসন সংরক্ষণের দাবি জানালেন তৃণমূল বিধায়ক রফিকুল ইসলাম।

অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্য়ায়ের কাছে এই আর্জি জানান রফিকুল ইসলাম মণ্ডল। উত্তরে স্পিকার বলেন, ‘আমরা সবাই সাধারণ মানুষ। তাও আপনাদের কথা জানাবো।’ তবে প্রশ্ন উঠছে, বিধায়করা কি বাসে চলাফেরা করেন? আর করলেও কতজন বাসে চলাফেরা করেন?