৯ ঘন্টা জেরার পর ইডির হাতে গ্রেফতার অনুব্রতর বিশ্বস্ত হিসেবরক্ষক মনীশ কোঠারি
কলকাতা ট্রিবিউন ডেস্ক: গরু পাচার মামলায় এই মুহূর্তে দিল্লিতে ইডি হেফাজতে রয়েছেন অনুব্রত মন্ডল। এবার অনুব্রতর বিশ্বস্ত হিসেবরক্ষক মনীশ কোঠারি প্রায় ৯ ঘন্টা জেরার পর দিল্লিতে ইডির হাতে গ্রেফতার হয়েছেন।
জানা গেছে, বুধবার কোর্টে পেশ করা হবে মণীশ কোঠারিকে। বুধবার দিল্লিতে ইডির সদর দফতরে ডেকে পাঠানো হয়েছে অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডলকেও। বাবা-মেয়েকে মুখোমুখি বসিয়ে জেরা করতে চায় ইডি।
ইডি সূত্রে খবর, সুকন্যা মণ্ডল এবং তার প্রয়াত মা ছবিরানী মণ্ডলের নামে ৩৪ কোটি টাকার বিপুল সম্পত্তির রয়েছে। কিভাবে তাদের নামে ওই বিপুল সম্পত্তি এল? সম্পত্তির উৎস কি? তা জানতেই সুকন্যাকে দিল্লিতে তলব করা হয়েছে। জল্পনা ছড়িয়েছে এবার কি সুকন্যাকেও গ্রেফতার করবে ইডি?

