Monday, September 21, 2026
কলকাতা

মাত্র ৭ পেয়েছিলেন, ৪৮ নম্বর বাড়িয়ে চাকরি দেওয়া হয়েছিল মুখ্যমন্ত্রীর ভাইঝি বৃষ্টিকে; সামনে এল চাঞ্চল্যকর তথ্য

কলকাতা ট্রিবিউন ডেস্ক: আদালতে নির্দেশে চাকরি হারিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইঝি বৃষ্টি মুখোপাধ্যায়। এবার সামনে এলো চাঞ্চল্যকর তথ্য। এসএসসির নথিতে দেখা গিয়েছে, মাত্র ৭ নম্বর পেয়েছিলেন বৃষ্টি। কিন্তু তার নম্বর ৪৮ বাড়িয়ে দেওয়া হয়েছিল।

এসএসসির প্রকাশ করা নম্বরের তালিকায় ৫৯১ নম্বরে বৃষ্টি মুখোপাধ্যায়ের নাম রয়েছে। দেখা যাচ্ছে, ৬০ নম্বরের পরীক্ষায় তিনি পেয়েছিলেন মাত্র ৭। যা বাড়িয়ে করা হয় ৫৫। অর্থাৎ ৪৮ নম্বর বাড়িয়ে চাকরি অবৈধভাবে তাকে চাকরি পাইয়ে দেওয়া হয়েছিল। উল্লেখ্য, ২০১৯ সাল থেকে বেতন পেয়ে আসছিলেন বৃষ্টি।

আদালতের নির্দেশে ৩,৪৭৮ জনের তালিকা প্রকাশ করেছে এসএসসি। যার মধ্যে ৩,০৩০ জনের নম্বর কারচুপি করে বাড়ানো হয়েছে।