Thursday, January 22, 2026
দেশ

ধর্ষকের যৌনাঙ্গ কেটে নিজের হাতেই ‘উপযুক্ত শাস্তি’ দিলেন ধর্ষিতা

রায়পুর: ধর্ষককে তার কৃতকর্মের সাজা নিজের হাতেই দিলেন এক ধর্ষিতা। খুনের দায়ে অভিযুক্ত ওই মহিলার বিরুদ্ধে অভিযোগ তিনি এক যুবকের গলার নলি কেটে, পুরুষাঙ্গ কেটে খুন করেছেন। পুলিশের কাছে খুনের কথা স্বীকারও করেছেন তিনি। তার দাবি, ধর্ষককে উপযুক্ত শাস্তি দিতেই তিনি এমন কাজ করেছেন। এই কাজে তাকে তার স্বামীও সাহায্য করেছেন বলেও জানিয়েছেন অভিযুক্ত। ঘটনাটি ঘটেছে ছত্তিসগঢ়ে। পুরো ঘটনা জানতে তদন্ত শুরু করেছে ছত্তিসগঢ় পুলিশ।

নিহত হাবিবুল্লাকে তিন দিন আগে গ্রামের একটি ফাঁকা মাঠে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই মৃত্যু হয় হাবিবুল্লার। তার পরিবারের দাবি, খুনিরা মিথ্যা অভিযোগ এনেছে হাবিবুল্লার বিরুদ্ধে। তদন্তকারী পুলিশেরও প্রশ্ন, ধর্ষণের ঘটনা আগে কেন পুলিশকে জানাননি ওই মহিলা।

ওই মহিলা আরও জানিয়েছেন, হাবিবুল্লার আরো দুই বন্ধুরও তাকে ধর্ষণ করেন। অন্য দুই অভিযুক্তকেও গ্রেফতার করেছে পুলিশ। তবে ধোঁয়াশা এখনো কাটেনি। পুলিশ জানিয়েছে, অপরাধের কোনও প্রমাণ পাওয়া যায়নি। বরং তদন্তকারীদের অনুমান স্বামীকে বাঁচাতেই পরে আরও দুই ব্যক্তির নাম জানিয়েছেন ওই মহিলা।

পুলিশকে হাবিবুল্লার পরিবার জানিয়েছে, গুজরাটের একটি হোটেলে কাজ করতেন হাবিবুল্লা। লকডাউনে কাজ হারিয়ে বাড়ি ফিরে আসেন। ঘটনার আগের রাতে স্ত্রীকে তাঁর বাপের বাড়িতে পৌঁছে দিতে গিয়েছিলেন হাবিবুল্লা। তার পর বাড়ি ফিরে গ্রামের একটি বিয়ের অনুষ্ঠানে যান। তার পর আর ফেরেননি তিনি। বৃদ্ধ বাবা-মা এবং স্ত্রী ছাড়া এক বছরের একটি মেয়ে রয়েছে হাবিবুল্লার। পরিবারের একমাত্র রোজগেরে সদস্য ছিলেন তিনিই। Lokmat

Somoresh Sarkar

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।