ইসকন বাংলাদেশের টুইটার অ্যাকাউন্ট বন্ধ, কেন ডিলিট করা হলো? জানতে চাইলো সংগঠনটি
কলকাতা ট্রিবিউন ডেস্ক: বাংলাদেশে হিন্দুদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে ইসকন (ISKCON) কর্তৃপক্ষ। রাষ্ট্রপুঞ্জ, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হস্তক্ষেপ দাবি করেছেন তাঁরা। বাংলাদেশের ঘটনা নিয়ে আন্তর্জাতিক স্তরে প্রতিবাদ জানিয়েছিলেন তাঁরা। টুইটারে বিষয়টি নিয়ে সবর হয়েছিলেন তাঁরা। এরপরই আন্তর্জাতিক সংগঠন ইসকনের বাংলাদেশ (Bangladesh) টুইটার অ্য়াকাউন্ট বন্ধ করে দিয়েছে টুইটার কর্তৃপক্ষ।
অ্য়াকাউন্ট বন্ধ করে দেওয়ার প্রতিবাদে সরব হয়েছে ইসকন কর্তৃপক্ষ। কেন তাঁদের বাংলাদেশের (Bangladesh) অ্যাকাউন্টটি বন্ধ করে দেওয়া হল? টুইটার কর্তৃপক্ষের কাছে তা জানতে চেয়েছে সংগঠনটি। ইসকনের অন্যতম কার্যকর্তা যুধিষ্ঠির গোবিন্দ দাস (Yudhistir Govinda Das) টুইটে লিখেছেন, “কেন ইসকন বাংলাদেশের অ্যাকাউন্টটি বন্ধ করা হল, আমার টুইটারের কাছে জানতে চেয়েছি।”
গত ১৩ অক্টোবর অষ্টমীর দিন কুমিল্লায় পুজোমণ্ডপে হামলা চালায় দুষ্কৃতীরা। এরপর নোয়াখালী-সহ দেশের বিভিন্ন স্থানে পুজোমণ্ডপ, মন্দির এবং হিন্দুদের বাড়িঘরে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ইসকনের একটি মন্দিরেও হামলা চালায় দুষ্কৃতীরা। এই ঘটনার প্রতিবাদে টুইটারে সবর হতে দেখা যায় ইসকন বাংলাদেশকে। কিন্তু বর্তমানে ইসকন বাংলাদেশের টুইটার অ্যাকাউন্টে ঢুকলে তার অস্তিত্ব নেই বলেছে।
We call on Twitter to clarify the reason on why @IskconBDH and @unitycouncilBD are currently unavailable: Yudhistir Govinda Das, ISKCON Communications
— ISKCON (@iskcon) October 19, 2021
ইসকন বাংলাদেশের পাশাপাশি বাংলাদেশ হিন্দু ইউনিটি কাউন্সিলর নামে আরেকটি ভেরিফাইড টুইটার অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে টুইটার কর্তৃপক্ষ।
ISKCON seeks explanation from Twitter for shutting down two accounts
Also Read:

