Monday, September 21, 2026
Latestআন্তর্জাতিক

জার্মানির আরেকটি রাজ্যে জয়লাভ করলো কট্টর ডানপন্থী দল AFD

কলকাতা ট্রিবিউন ডেস্ক: সাক্সনি-আনহাল্টের পর এবার জার্মানির মেকলেনবুর্গ-ওয়েস্টার্ন পমেরানিয়ার রাজ্য নির্বাচনে জিতলো কট্টর ডানপন্থী দল ‘অল্টারনেটিভ ফর জার্মানি’ (AfD)। বার্লিন জিতলো বামপন্থী দল ‘ডি লিঙ্কে’। 

প্রাথমিক ফলাফল অনুযায়ী, উত্তর-পূর্ব জার্মানির এই রাজ্যে AfD পেয়েছে ৩৮.২ শতাংশ ভোট। দ্বিতীয় স্থানে থাকা সোশ্যাল ডেমোক্র্যাটস (SPD) পেয়েছে ৩৫.৫ শতাংশ ভোট। ২০২১ সালের নির্বাচনে AfD-র ভোটের হার ছিল ১৬.৭ শতাংশ। এবারের ফল সেই তুলনায় দ্বিগুণেরও বেশি। চলতি মাসে প্রতিবেশী স্যাক্সনি-আনহাল্টের পর এটি AfD-র দ্বিতীয় রাজ্য নির্বাচনে জয়।

এদিকে, ১৯৪৫ সালের পর জার্মানির কোনও নির্বাচনে CDU-র সবচেয়ে খারাপ ফলের জেরে দলটি মেকলেনবুর্গ-ভোরপোমার্নের রাজ্য সংসদ থেকে ছিটকে যাওয়ার মুখে।